নেত্রকোনায় বাংলাদেশ কওমী ব্লাড ডোনার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
92

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

“রক্ত দিন জীবন বাঁচান, অন্যকে রক্তদানে উৎসাহিত করুন “- এই শ্লোগানকে সামনে রেখে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা সালতী কনভেনশন হলে পালিত হয়েছে বাংলাদেশ কওমী ব্লাড ডোনার পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলা এবং আলোচনা সভা।

এ সময় নেত্রকোনার প্রবীণ আলেম মাওলানা আহমদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা এন আকন্দ কমিল মাদরাসার সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল বাতেন, মাওলানা আসাদুর রহমান আকন্দ, হাফেজ মাওলানা কামরুল হাসান, মাওলানা নুরুল আলম মঞ্জুরী, সাংবাদিক ফজলুল হক রোমান, মাওলানা জসিমউদ্দীন খান, ড. ওমর ফারুক, এডভোকেট মোরশেদ বেগ, মাওলানা আহমাদ, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা শহীদুল সাদী, মাওলানা আনোয়ার শাহ্, এইচ এম মিজানুর রহমান, আজহারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান উদ্বোধন করেন, মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহীম রুহী, সঞ্চালনা করেন এম এস মাসুদ। অনুষ্ঠান শেষে সামাজিক ও মানবিক কাজে বিভিন্ন সময় অবদান রাখায় দেশের বিভিন্ন জেলার ২৭ টি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের কর্মীরা বলেন তারা দেশ ও দেশের মানুষদের জন্য কাজ করতে চান, তাই তাদের এ কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা,পরামর্শ,দোয়া একান্ত কাম্য।


নেত্রকোনায় বাংলাদেশ কওমী ব্লাড ডোনার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here