
মো: আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সোমবার সকাল ১০:০০ টার দিকে বিদেশি অস্ত্রসহ যুবক কে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।
পুলিশ ও উপস্থিত জনতার বরাত দিয়ে জানা গেছে আজ সকাল ১০ টার দিকে ভেড়ামারা বাস স্ট্যান্ড সংলগ্ন শাপলা চত্তর এলাকাই সিএনজি স্ট্যান্ডের পাশে মহিতের সিএনজি গাড়িতে রমি নামক যুবকের মটর সাইকেল এর ধাক্কা লাগলে উভয়ের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়।
এ সময় উপস্থিত লোকজন ঘটনাস্থলে ছুটে আসে,অবস্থা বেগতিক দেখে রমি নিজের আত্মরক্ষার জন্য ব্যাগের মধ্যে থাকা বিদেশি পিস্তল উচিয়ে গুলি করে আতংক সৃষ্টি করে দৌড়ে পালিয়ে যাবার চেস্টা করে। সে সময় উপস্থিত লোকজন দৌড়ে রমিকে বিদেশি পিস্তল সহ ধরে ফেলে। পরবর্তীতে ভেড়ামারা থানা পুলিশ সেখানে উপস্থিত হলে ঘটনাস্থলেই একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগাজিন সহ রমিকে আটক করে।
এ ব্যাপারে ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ জহুরুল ইসলাম জানান, অস্ত্রসহ রমি নামক একজনকে আটক করা হয়েছে। জানা গেছে আটককৃত যুবকের বাড়ি ভেড়ামারা উপজেলার চাঁদ গ্রাম ৩নং ওয়ার্ড এ এবং তার পিতার নাম ভুলু মন্ডল।













