
আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
আজ বৃহস্পতিবার ১২ ই রবিউল আওয়াল, নবী কূলের শিরোমনি, সর্বশ্রেষ্ঠ, ও মহান আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর জন্মদিন ও ওফাত দিবস।
৫৭০ হিজরী মক্কা নগরীতে ১২ রবিউল আওয়াল হজরত মোহাম্মদ (সা:) এর দুনিয়ায় আবির্ভাব ঘটে।
মানব জাতির কল্যানে এক রহমত স্বরূপ মহান আল্লাহ তাআলা নবী (সা:) কে দুনিয়ায় প্রেরণ করেন।
তিনিই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ও আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী রাসূল, যার আদর্শ প্রতিটি মুসলিম এর জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়।
প্রতি বছর বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে নবী (সা) এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত আজকের এই প্রবিত্র ও মহিমান্বিত দিন টি মুসলিম জনগোষ্ঠী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করে থাকে।
বাংলাদেশের অন্যান্য জেলার উপজেলার ন্যায় যথাযথ সম্মান মর্যাদার সাথে কুষ্টিয়া ভেড়ামারা তে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রবিত্র ঈদ এ মিলাদুন নবী পালন করা হয়।
ভেড়ামারার ধর্ম প্রাণ মুসল্লিগন র্যালীসহ মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচির মধ্য দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সা:) এর জন্মদিন ও ওফাত দিবস পালন করে।