
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
আজ রোজ শুক্রবার বাংলাদেশের প্রতিটি বৌদ্ধ বিহারে বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুভ মধু পূর্ণিমা। তার ধারাবাহিকতায় আজ নাইক্ষ্যংছড়ি কুঞ্জবন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হল সংঘ দান ও শুভ মধু পূর্ণিমা।
এই মধু পূর্ণিমা সম্পর্কে উপাসক- উপাসিকাদের কাজ থেকে জানতে চাইলে উপাসক- উপাসিকারা বলেন মধু পূর্ণিমা হল বৌদ্ধদের এমন একটি পূর্ণিমার দিন। কারণ এইদিনে তথাগত গৌতম বুদ্ধ গৃহ ত্যাগ করে ছয়টি বছর কঠোর সাধানায় রত থাকা কালিন বনের পশু বানর সে তথাগত গৌতম বুদ্ধকে ভাদ্র পূর্ণিমায় মধু দান করিছিল। তাই তার অনুপেরণায় বৌদ্ধ ধর্মে এই মধু পূর্ণিমা পালন করা হয় বলে জানান।
উক্ত শুভ মধু পূর্ণিমায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ধুংড়ী হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের আজীবন অধ্যক্ষ ভদন্ত উ আছাবা মহাথের মহোদয় সহ উপস্থিত বিভিন্ন বিহার থেকে আগত পূজনীয় ভিক্ষু সংঘ।
উক্ত শুভ মধু পূর্ণিমা উপলক্ষে বিহারে আগত বিভিন্ন বৌদ্ধ ভিক্ষুরা উপদেশ মূলক দেশনা পাঠ করেন। উপদেশ মূলক দেশনা পাঠ শেষে মধু পূর্ণিমা উপলক্ষে উপাসক-উপাসিকরা ভিক্ষু সংঘদেরকে মধু দান করেন। মধু দান শেষে মধু দান ও সংঘদানের সব কিছু উৎসর্গ করে এবং সকল প্রাণীর শান্তি ও সকল পারলৌকিক ব্যক্তির শান্তি ও সদগতি কামনা করে শুভ মধু পূর্ণিমা শেষ হয়।
মধু পূর্ণিমা শেষে ভিক্ষু সংঘদের আহার ভোজন ও উপাসক- উপাসিকাদের আহার শেষে আজকের শুভ মধু পূর্ণিমা সমাপ্তি ঘটে।