চট্টগ্রামের মিরসরাইয়ে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

0
50

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে কুমিরা হাইওয়ে থানা পুলিশ। রবিবার (০১ অক্টোবর ২০২৩খ্রিঃ) সকাল অনু: ০৭:৩০ ঘটিকায় ফেনী-চট্টগ্রাম মহাসড়কের কমরআলী এলাকা থেকে আটক করা হয়।

আটকৃতরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ মটুয়া এলাকার সাদ্দাম (৩২) ও রিয়াজ (২৫)।

ফেনী-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে স্টারলাইন পরিবহনের একটি বাস এর যাত্রী মাদক বহন করছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে কুমিরা হাইওয়ে থানার এএসআই মোঃ মোশাররফ হোসেন সংগীয় ফোর্সসহ উক্ত বাসের যাত্রীদ্বয়কে আটক করেন। এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জনাব সাহাদাত হোসেন জানান এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


চট্টগ্রামের মিরসরাইয়ে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here