বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার সভাপতি নির্বাচিত শামীম তালুকদার 

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

আজ ৪ অক্টোবর ”দৈনিক বসুন্ধরা’ পত্রিকার ময়মনসিংহ বিভাগের বুরোচীপ, নেত্রকোনা দত্ত হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ শামীম তালুকদারকে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। বাংলাদেশ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক ফরিদ খান এ ঘোষনা করেন।

একই সাথে পূর্বে থেকে তিনি বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সিনিয়র সাংবাদিক শামীম খানকে বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার সভাপতি নির্বাচিত করায়, তিনি বাংলাদেশ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ফরিদ খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানান।

একই সাথে তিনি বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করতে পারি সেজন্য সকল সাংবাদিকবৃন্দ সহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি।


বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার সভাপতি নির্বাচিত শামীম তালুকদার 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here