
নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার জন্য প্রেরণ, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও ফরমায়েশি রায় বাতিলসহ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে, বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চাপারহাট সামসুদ্দিন কমর উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বাবু বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল।
উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাজ্জাকুর ইসলাম রাজ্জাকের সঞ্চালনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য প্রভাষক আবু সালেহ, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক আসাদুজ্জামান প্রামানিক, আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক ইদ্রিস আলী, ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি গোলাম কিবরিয়া রিপন, ভাদাই ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোজাম্মেল হক, পলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হামিদুল ইসলাম, কমলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাইদুল ইসলাম জুয়েল সরকার, কাকিনা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মফিজুর রহমান বাবুল, কালীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম, আদিতমারী উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল হালিম, সদস্য সচিব আমির হামজ নান্নু, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মতিনুর রহমান মতিন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন অবিলম্বে সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলুসহ সারাদেশে লাখ, লাখ নেতাকর্মিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি তার উন্নত চিকাৎসার জন্য বিদেশে প্রেরণের ব্যবস্থা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থাসহ বিভিন্ন দাবী সরকারের কাছে তুলে ধরেন।





