ভোলার লালমোহনে সুপারি পারাকে কেন্দ্র করে মারপিট আহত ২

0
52

বিশেষ প্রতিনিধি ভোলা

ভোলার লালমোহনে সুপারি পারাকে কেন্দ্র করে ২জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হুইজ বাড়িতে মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ বাড়ির বাগান ওয়ারিশি সম্পত্তি ভোগ দখলে আছেন মাহাবুব আলম পিতা চান মিয়া হুইজ গংরা। তাদের সে বাগান থেকে সুপারি পারতে গেলে তাতে বাধা প্রদান করে একই বাড়ির রাকিব হোসেন ফরহাদ। পরে একপর্যায়ে মাহাবুবকে কিল ঘুষি লাথি মারতে থাকে ফরহাদ, জসিম, জুবায়ে, ডালিম, মোশাররফ। পরে মাহাবুবের ডাকচিৎকার শুনে ভাই আফসার এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে।

মহাবুব অভিযোগ করে জানান, আমি আমার বাগান থেকে সুপারি পারতে গেলে রাকিব গংরা বাধা প্রদান করে পরে তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে ও ছেনি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমি চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলে আমার ভাই আফসার এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে। এবং রাকিব হোসেন ফরাদ সেনা সদস্য সে আমাকে জীবন নাশের হুমকি ধামকি দিয়ে থাকে। এ ঘটনায় ন্যায় বিচারের দাবি করছি।

আহতরা লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।


ভোলার লালমোহনে সুপারি পারাকে কেন্দ্র করে মারপিট আহত ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here