আশাশুনির ধাপুয়া ব্রীজ নির্মাণ কাজ পাঁচ মাস বন্ধ, জনদুর্ভোগ চরমে

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নের মধ্যস্থল ধাপুয়া খালের উপর ব্রীজ নির্মাণের কাজ ৫ মাস বন্ধ থাকায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে।

স্থানীয়রা জানান, কুল্যা টু বাঁকা সড়ক খুবই ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ। এই সড়কে আশাশুনি, তালা, পাইকগাছা, কয়রা ও সাতক্ষীরা সদরসহ পার্শ্ববর্তী উপজেলার মানুষ যাতায়াত করে থাকে। যাতায়াতের মাঝ পথে ধাপুয়া খালের উপর এই ব্রীজ দিয়ে সাতক্ষীরা টু বাঁকা সড়কের যাত্রীবাহী মিনিবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। দীর্ঘদিন ব্রীজটি জরাজীর্ণ হয়েছিল। প্রায় ১ বছর ৩ মাস পূর্বে ব্রীজের কাজে হাত দেওয়া হয়। এটি তৈরী করার লক্ষে রাস্তা কেটে এ্যাপ্রোচ সড়ক করা হয়। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হলেও নির্মাণ কাজ শেষ না হওয়ায় ও ৫ মাস যাবৎ কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও ঝুঁকি বিরাজ করছে এবং হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানাগেছে, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর সাতক্ষীরা ২৯,৩৫৮,৬৮৮ টাকা ব্যয় বরাদ্দে প্রোগ্রাম ফর সাপোর্টিং রোলার ব্রিজ (এসইউপিআরবি) প্রকল্পের আওতায় কাজ শুরু করান ১৪/৪/২২ তাং। ১৪/৪/২৩ তারিখের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও অতিরিক্ত ৫ মাস অতিবাহিত হয়ে গেলেও কাজ শেষ হয়নি। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক (আইডিএ) অর্থায়নে এ কাজ করা হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান বসুন্ধরা এন্ড ড্রেসিং সলিউশন কাজটি পেয়েছেন। আশাশুনি উপজেলা প্রকৌশলী নাজিমুল হক জানান, বৃষ্টির পানির কারণে বিকল্প রাস্তাটি ভেঙে যাতায়াতে সমস্যা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে এ ব্রীজের কাজ আপাতত বন্ধ রয়েছে। পানি কমে গেলেই দ্রুত সময়ে কাজ করা হবে। ব্রীজের ঢালাইয়ের সব ইকুইপমেন্ট আনা হয়েছে। আশা করছি, এক মাসের মধ্যেই ব্রীজের কাজ সম্পন্ন হবে।


আশাশুনির ধাপুয়া ব্রীজ নির্মাণ কাজ পাঁচ মাস বন্ধ, জনদুর্ভোগ চরমে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles