আমতলীতে জমিজমা নিয়ে বিরোধীদের জেরে সংঘর্ষ, অভিযোগ দায়ের

0
165

মোঃ তৌফিকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনার আমতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধর করার অভিযোগ করেছেন কুকুয়া ইউনিয়নের মৃত্যু আমজেদ হাং এর ছেলে মোঃ কাশেম হাং (৫৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, জমির আইল সীমানা ও বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসতেছে, বিরোধকে কেন্দ্র করে ০৭/০৯/২০২৩ খ্রিঃ বৃহস্পতিবা অনুমান বিকেল পাঁচটার সময় কাশেম হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার, জমি থেকে জমি চাষাবাদ করে ধানের চারা রোপন করিয়া আসরের নামাজ আদায় করতে বাড়িতে আস। এ সময় অভিযুক্ত মোঃ জাফর হাং (৩২), মোঃ সোহরাব (৫৫), মোঃ ফরিদ (২৮), মোঃ সিপন (২৫), মোঃ রিপন (২২), মোসাঃ জয়নব বেগম (৫০), মোসাঃ মাসুমা বেগম (২৬), সর্ব সাং – খাকদান, ইউপি, কুপুয়া, থানা- আমতলী, জেলাম- বরগুনা। সকল অভিযুক্ত গন এক দলবদ্ধ হইয়া পূর্ব শত্রুতার জের ধরিয়া বে-আইনি জনতাবদ্ধ আবদ্ধ হইয়া বাংলা দা, বাঁশের লাঠি, লোহার রড, সাবল ইত্যাদি সব যাবতীয় অস্ত্র নিয়ে অভিযুক্ত আসামিগণ ঘরে অন্যদিকে আর জোরপূর্বক প্রবেশ করিয়া। মোঃ জাফর হাং, মোঃ সোহরাব হাং, মোঃ রাকিব হাংকে লঠি দিয়ে মারধর করিয়া মাথাসহ বুকে-পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তজমাট ফুলা জখম করে। তার ডাক চিৎকারে মোসাঃ জাহানারা বেগম আগাইয়া গেলে, মোঃ সোহরাব হাং এর হাতে থাকা সাবল দিয়া পিটান দিলে উক্ত পিটান মোসাঃ জাহানারা বেগম এর বাম হাতের উপর পড়িয়া হাঁড় ভাঙ্গা জখম হয়।আহতদেরকে গাড়ি যোগে থানায় এনে পুলিশের সহায়তা চাইলে তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।

অভিযুক্ত মোঃ রিপন (২২) ঘটনার সময় ঘরের পূর্ব পাশের ট্রাংকের মধ্য হইতে নগদ মং ৫০,০০০ টাকা জোরপূর্বক নিয়ে যায়। অভিযুক্ত মোসাঃ মাসুমা বেগম (২৬) মোসাঃ জাহানারা বেগম এর কানে থাকা এক জোরা স্বর্ণের পাশা জোরপূর্বক খুলিয়া নিয়ে যায়, যাহার অনুমান বাজার মূল্য ৪০,০০০ টাকা।

এ বিষয়ে মোঃ কাসেম হাং বাদী হয়ে আমতলী মোকাম বিজ্ঞ সিনিয়ার জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমতলী, বরগুনায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত মোঃ জাফর হাং, মোঃ সোহরাব এর সাথে কথা বলেলে তারা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে। বাদীপক্ষকে অভিযুক্ত করে বিচার দাবি করেন। প্রতিবেশীদের বক্তব্য মতে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।


আমতলীতে জমিজমা নিয়ে বিরোধীদের জেরে সংঘর্ষ, অভিযোগ দায়ের

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here