কুষ্টিয়া ভেড়ামারায় চলছে সড়ক উন্নয়ন কাজের প্রস্তুতি, সমন্নয় নেই জেলা পরিষদ ও সড়ক বিভাগের।

0
144

মো: আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

জেলা পরিষদের সাথে সমন্বয় না রেখেই চলছে ভেড়ামারা শহরের প্রধান সড়ক চার লেনে উন্নিতকরণ কাজের প্রস্তুতি।

অদ্য ১২/১০/২০২৩ ইং তারিখ বৃহস্পতিবার দুপুর ২ টার সময় উন্নয়ন পরিকল্পনার কাজ পরিদর্শনে জন্য ভেড়ামারা উপজেলা পরিষদ পরিদর্শনে আসেন
কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব সদর উদ্দিন খান।

পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য ও চ্যালেঞ্জ দেশের উন্নয়ন। তাই উন্নয়ন এ বাধাগ্রস্ত হয় এমন কাজ বা সিদ্ধান্ত নেওয়া যাবে না।

সড়কের উন্নয়ন কাজ আমরা যেমন চাই, সেই উন্নয়ন কাজের ফলে জনগণের ক্ষতি হোক সেটাও আমাদের কাম্য নয়।

জনগন ও সাধারণ ব্যবসায়ীদের উচ্ছেদ করে আমরা কোন উন্নয়ন কাজ করতে চায় না।

এসময় তিনি আরও বলেন, ভেড়ামারার এই প্রধান সড়কটি চার লেনে উন্নিতকরণ কাজ বাস্তবায়নের দায়িত্ব কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের, ভেড়ামারা পৌরসভার নয়।

তিনি জানান কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জেলা পরিষদের সংগে যোগাযোগ করলে নকশা অনুযায়ী যতটুকু জায়গা প্রয়োজন তা জেলা পরিষদ যাচাই-বাছাই করে সড়ক বিভাগ,কুষ্টিয়া কে বুঝিয়ে দেবে।

কিন্তু সড়ক উন্নয়নের নামে প্রয়োজনের অধিক জায়গা দখল করে সাধারন ব্যবসায়ীদের উচ্ছেদ করা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা সিদ্দিক, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য কারিবুল ইসলাম রনি প্রমুখ।

উল্লেখ্য যে উক্ত সড়কটি চার লেনে উন্নিতকরণের লক্ষ্যে প্রস্তুতি হিসাবে ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ ব্যবসায়ীদের লিজ বাতিল করে নতুন করে লিজ দেয় ভেড়ামারা পৌরসভাকে। এবং নোটিশ প্রদানের মাধ্যমে স্থাপনা ও দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করে।


কুষ্টিয়া ভেড়ামারায় চলছে সড়ক উন্নয়ন কাজের প্রস্তুতি, সমন্নয় নেই জেলা পরিষদ ও সড়ক বিভাগের।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here