ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪ অভিযানে ৭ জন দালাল আটক

0
107

গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজে দীর্ঘদিন যাবত সাধারণ রোগীদের ভোগান্তি চরম পর্যায়ে।প্রতিদিন সকাল থেকে সরকারি সেবায় ডাক্তার দেখাতে এসে লম্বা লাইন ও নানান দুর্ভোগের শিকার সাধারণ রোগী।

বেড়েছে রোগীদের থেকে টাকা নিয়ে সিরিয়াল আগে করিয়ে দেয়া সহ বিভিন্ন প্রাইভেট সিরিয়ালে ডাক্তার দেখিয়ে দেয়ার প্রলোভন। এতে করে সাধারণ রোগীরা অনেক টাকা খরচ করেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিল। বারবার মেডিকেল প্রশাসনের কাছে এ বিষয়ে অভিযোগ জানালেও মেলেনি সুফল।

আজ সকাল থেকে র‍্যাব-১৪ ছদ্রবেশে রোগীদের সাথে মিশে যায় এবং অনিয়ম করা দালাল চক্রদের চিহ্নিত করে ৭ জনকে আটক করতে পারে। এ অভিযানে র‍্যাব-১৪ জানান ৭ জনকে আটক করতে তারা সক্ষম হয়েছে তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি ও জরিমানার ব্যবস্থা করা হবে এবং পরবর্তী সময় পর্যন্ত তাদের এ কার্যক্রম চালিয়ে যাবে যেনো রোগীরা চিকিৎসা সেবা নিতে এসে হয়রানির শিকার না হয়।


ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪ অভিযানে ৭ জন দালাল আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here