৭ দফা দাবি আদায়ে পবিপ্রবি শিক্ষক সমিতির আল্টিমেটাম

0
78

আল ফাহাদ স্টাফ,রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাতটি পৃথক ঘটনার গ্রহণযোগ্য সমাধান ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ০৩ কার্য দিবস সময় বেঁধে দিয়েছে শিক্ষক সমিতি।

ঘটনাগুলোর মধ্যে রয়েছে পরীক্ষা চলাকালীন অবস্থায় শিক্ষক তালাবদ্ধ হওয়ার ঘটনায় তদন্ত রিপোর্ট জমা হওয়া সত্বেও প্রশাসন কর্তৃক কোন ব্যবস্থা গ্রহন না করা, তদন্তে কোন প্রকার দোষী সাব্যস্ত না হওয়া সত্বেও একজন শিক্ষককে পক্ষপাতদুষ্ট হয়ে সমস্ত কোর্স ও পরীক্ষা হতে অব্যাহতি প্রদান করা, শিক্ষকদের পদন্নোতিতে দীর্ঘসূত্রিতা, ভর্তি পরীক্ষাসমূহের অর্থ খরচের ক্ষেত্রে প্রশাসনের স্বেচ্ছাচারিতা ও শিক্ষকদের প্রাপ্য সম্মানী থেকে বঞ্চিত করা, বাসা বরাদ্দের ক্ষেত্রে নিয়ম-নীতির ব্যাত্যয় ঘটিয়ে শিক্ষকদের বঞ্চিত করা,একাডেমিক ভবনের সামনে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় অদ্যাবধি কোন প্রকার তদন্ত ও বিচার না হওয়া এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বত্র বহিরাগত ও মাদকসেবীদের অবাধ বিচরন থাকা। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক স্মারক লিপি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। বৃহষ্পতিবার বিকেল ৫টায় উপাচার্যের অনুপস্থিতিতে ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলীর হাতে স্মারকলিপিটি তুলে দেন শিক্ষক সমিতির নেতারা। এতে একাডেমিক ভবনে রাতের আধাঁরে শিক্ষকদের কক্ষ ভাংচুর ও শিক্ষকদের নিরাপত্তা ব্যাহত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা প্রক্টরের বিরুদ্ধে নির্লিপ্ত ভূমিকা পালনের অভিযোগ করা হয়েছে।

এদিকে তিন কার্য দিবসের মধ্যে গ্রহণযোগ্য সমাধান ও সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে মানববন্ধন ও ক্লাস-পরীক্ষা বর্জনের মতো কঠোর কর্মসূচি পালনের ঘোষনা দিয়েছে শিক্ষক সমিতি।


৭ দফা দাবি আদায়ে পবিপ্রবি শিক্ষক সমিতির আল্টিমেটাম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here