ভোলার লালমোহনের ডাওরী বাজারে ফিলিস্তিনের মুসলমানদের সমর্থনে বিক্ষোভ মিছিল

0
61

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে কালমা ইউনিয়নের সর্বস্তরের ওলামায়েকেরাম ও তাওহীদি জনতার উদ্যোগে ভোলার লালমোহনের ডাওরী বাজারে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আল্লামা উজির আহমদ (রঃ) কমপ্লেক্সের পরিচালক হাফেজ মাওলানা ফখরুদ্দিন আল রাজি’র সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি ডাওরী বাজার বড় মসজিদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ ধর্মীয় বক্তব্য প্রদান করেন তোরাবগঞ্জ বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোস্তফা কামাল, ডাওরী বাজার বড় মসজিদের খতিব মাওলানা মুশলিম শরীফ, বাসস্ট্যান্ড মসজিদের খতিব মাওলানা মোবাশ্বের হোসেন, ডাওরী হাট ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ফজলুল হক, কালমা দরবারে হক্কানীর পরিচালক মাওলানা অলিউল্লাহ, আহমেদ হোসেন নুরানি মাদরাসার মোহতামিম মাওলানা সাইফুল ইসলাম, হযরত হাছনাইন আহমেদ সিদ্দিকি নুরানি মাদরাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, তোরাবগঞ্জ দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ইমদাদুল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা মজলুম ফিলিস্তিনিদের পক্ষে সকল বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


ভোলার লালমোহনের ডাওরী বাজারে ফিলিস্তিনের মুসলমানদের সমর্থনে বিক্ষোভ মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here