
মোঃ আনিসুজ্জামান হৃদয়,বিশেষ প্রতিনিধি পূর্বধলা নেত্রকোনা
১২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫ টায়, নেত্রকোনা পূর্বধলার ১২নং বৈরাটী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়রিয়া গ্রামে পানিতে ডুবে, মৃত্যু হয় বড়রিয়া গ্রামের মোঃ আব্দুল মোন্নাফ নামের (৬৫) বছর বয়সী এক বৃদ্ধার, বিকাল ৫ টায় আসরের নামাজ শেষে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মগড়া নদীতে সাঁতার কেটে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে মারা যায় তিনি। বাড়ি ফিরতে দেরি হওয়ায়, তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে, না পেয়ে ৯৯৯ কল দেন।
৯৯৯ এ কল পেয়ে নেত্রকোনা পূর্বধলা উপজেলা ফায়ারসার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৫ জন সদস্য ঘটনাস্থলে এসে উপস্থিত হয়, তাদের ইউনিটে ডুবুরি দল না থাকায় তারা উদ্ধার কাজে অংশগ্রহন না করে তারা সকালে ময়মনসিংহ থেকে চৌকস ডুবুরি দল নিয়ে উদ্ধার কাজে অংশ নিবে বলে তারা জানান।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে তারা চলে যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ১২নং বৈরাটি ইউনিয়নের (ইউপি) সদস্য মোঃ সাদিকুল ইসলাম লিটন ও আরো স্থানীয় ব্যাক্তি বৃন্দ।
উক্ত ঘটনার সম্পূর্ণ খোঁজ খবর নেন ১২নং বৈরাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনিছুরজ্জামান (মোশারফ) তালুকদার। সকাল হলে ফায়ার সার্ভিসের সাহায্য ছাড়াই স্থানীয় লোকজনের সহায়তায় লাশ খুঁজে পায় তারা।





