
শাহরিয়ার রহমান শফি বিয়ানীবাজার প্রতিনিধি:
নিউজিল্যান্ডকে প্রথমবারের মত তাদের মাটিতে হারিয়েছে বাংলাদেশ দল। এবাদত হোসেনের অগ্নিঝড়া বোলিংয়ে কিউইদের ৮ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে টাইগাররা।
বাংলাদেশের এমন জয়ে তোলপাড় চলছে বিশ্ব মিডিয়ায়। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে চলছে টাইগারদের প্রশংসা।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি তাদের ফেসবুক পেজে শিরোনাম করেছে, নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়।
ক্রিকেট বিষয়ক ওয়েব পোর্টাল ক্রিকইনফো শিরোনাম করেছে, এবাদতে বিধ্বস্ত নিউজিল্যান্ড, বাংলাদেশের নতুন ইতিহাস।
আরেক ক্রিকেটের পোর্টাল ক্রিকবাজ লিখেছে, এবাদত জ্বলে ওঠায় নবযুগের সৃষ্টি হলো বাংলাদেশের।
ডেইলি মেইল শিরোনাম করেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে প্রথমবার ৮ উইকেটে বিধ্বস্ত করল বাংলাদেশ, সাবেক ভলিভল খেলোয়াড় এবাদত হোসেন ম্যাচ সেরা।
অস্ট্রেলিয়ার প্রথমসারির সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, নিউজিল্যান্ডকে টেস্টে ৮ উইকেটে হারিয়ে বিধ্বস্ত করল বাংলাদেশ।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ক্রিকেট.কম.এইউ শিরোনাম করেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে বিখ্যাত জয় তুলে নিল বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মিডিয়া স্টাফ লিখেছে, বাংলাদেশের কাছে ধসে গেল ব্ল্যাকক্যাপস।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুসতান টাইমস শিরোনাম করেছে, এবাদতের ছয় উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়।
বিসিসি তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশের কাছে অঘটনের শিকার নিউজিল্যান্ড।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার শিরোনামে লিখেছে, নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়, ৮ উইকেটে টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ।
এনডিটিভি লিখেছে, নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে বাংলাদেশের ইতিহাস গড়া জয়।













