রাজশাহীতে পূজার সার্বিক নিরাপত্তাই প্রস্তুুত র‍্যাব-৫

0
74

মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি

শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দর্গাপূজা। উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তায় রাজশাহী র‍্যাব ৫ প্রস্তুত বলে জানিয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত র‍্যাব সার্বিক নিরাপত্তায় মাঠে থাকবে বলে জানিয়েছেন র‍্যাব ৫ অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মহানগরীর রানীবাজার টাইগার সংঘ পূজা মন্ডবে এক বিশেষ প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, রাজশাহী সিটি সহ রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট সহ র‍্যাব ৫ এর আওতাধীন সকল জেলা নিরাপত্তার চাদরে বিস্তৃত করা হয়েছে। পূজা মন্ডপ সহ গুরুত্বপূর্ণ স্থানে বৌমা দিপ্রজাল টিম কার্যক্রম চালিয়েছে। যেকোনো অদ্ভুত পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারি। র‍্যাব ৫ এর সকল কোম্পানি কমান্ডারগণ সকল জেলায় পূজা কমিটির সাথে যোগাযোগ রাখছে। নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও ভার্চুয়াল জনগণের প্রোপগোন্ডা চালানো প্রতিরোধে কাজ করছে। সাদা পোশাকে র‍্যাব সদস্যরা তত পর রয়েছে। পূজাকে কেন্দ্র করে কেউ নাশকতা তৈরি করলে কঠোর হস্তে দমন করার কথা জানান র‍্যাব ৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।


রাজশাহীতে পূজার সার্বিক নিরাপত্তাই প্রস্তুুত র‍্যাব-৫

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here