নেত্রকোনার পূর্বধলায় চলছে শারদীয় দূর্গা পুজোর মহা অষ্টমী।

0
183

মোঃ আনিসুজ্জামান হৃদয়,বিশেষ প্রতিনিধি পূর্বধলা নেত্রকোনা

২২ শে অক্টোবর রোজ শনিবার নেত্রকোনা পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের মন্ডপ গুলোতে চলছে শারদীয় দূর্গা পূজার মহা অষ্টমী।

বছর ঘুরে দেবী দূর্গা আসেন মর্তে তার সন্তানদের আশীর্বাদ দেওয়ার জন্য,গত ১৪ ই অক্টোবর শুভ মহালয়ায় (ঘোড়ায়) চড়ে দেবী দূর্গা আসেন মর্তে, পরে ২০ ই অক্টোবর মহা ষষ্ঠীতে তিনি মন্ডপে আগমন করেন। আজ মহা সপ্তমীর দিনে ঢাকের তালে তালে চলে আরাধনা, পুষ্পান্জলী, আরতী।

১১ নং গোহালাকান্দা ইউনিয়নের মন্ডপ গুলোর মধ্যে রয়েছে (১) কুতুবপুর রাধা গোবিন্দ পূজা মন্ডপ (২)পাল বাড়ি মন্ডপ (৩)কুতুবপুর পশ্চিম পাড়া রাধে মন্ডপ (৪) মাঝি পাড়া পূজা মন্ডপ (৫)কুমুদগন্জ পূজা মন্ডপ (৬) নয়াপাড়া পূজা মন্ডপ (৭)পাল পাড়া পূজা মন্ডপ ইত্যাদি। উক্ত পূজা মন্ডপ গুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন ও সিসি টিভি ক্যামেরা। ২৪ শে অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে দেবী দূর্গাকে বিসর্জ্জন দিবেন ভক্ত বৃন্দরা।


নেত্রকোনার পূর্বধলায় চলছে শারদীয় দূর্গা পুজোর মহা অষ্টমী।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here