
প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্তর্ভুক্ত ০৪ নং দোছড়ি আদর্শ দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান কারা হয়েছে।
রবিবার দোছড়ি আদর্শ দাখিল মাদ্রাসায় এই শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান করা হয়।
এতে দোছড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরান উপস্থিত হয়ে এবং মোহাম্মদ ইমরানের হাত দিয়ে এই শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন সম্মানিত নেত্রী বৃন্দ।
শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে ০৪ নং দোছড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বক্তব্যে বলেন দেশকে উন্নয়নের দিকে আনতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা দেশের সম্পদ। এই শিক্ষা থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে আনতে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এবং আরো বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আধুনিক বান্দরবানের সফল রূপকার জননেতা জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের পক্ষে থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ০৪নং দোছড়ি ইউনিয়নের দোছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং দোছড়ি আদর্শ দাখিল মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন।
দোছড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইমরানের বক্তব্যের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে আজকের শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান।





