যাত্রাবাড়ীতে দ্বিতীয়দিনেও অবরোধবিরোধী অবস্থান আওয়ামী লীগের

0
95

নিজস্ব প্রতিনিধি যাত্রাবাড়ী

রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ীর এলাকায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। বুধবার সকাল ৯টা থেকে ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার জ্যেষ্ঠপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের নির্দেশে ডেমরা স্টাফ কোয়ার্টার, সারুলিয়া, সানারপাড়, কোনাপাড়া, মাতুয়াইল, সাইনবোর্ড, শনিরআখড়া ও ধলপুরে (গোলাপ বাগ মাঠ)  অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাসান মাহমুদ অপু, সাবেক ছাত্রনেতা ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম বাবু, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিপু, ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী শরিফ উদ্দিন, ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল কবির রাজুসহ বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


যাত্রাবাড়ীতে দ্বিতীয়দিনেও অবরোধবিরোধী অবস্থান আওয়ামী লীগের

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here