কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত।

0
90

মোঃ আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

গতকাল ৩১ অক্টোবর মঙ্গলবার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করে ভেড়ামারা উপজেলা সমাজতান্ত্রিক দল জাসদ।

ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতার সভাপতিত্বে বাসস্ট্যান্ডে বিকেল ৪ টার দিকে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মহড়া দিয়ে সমাবেশে উপস্থিত হয় জসদ নেতাকর্মীরা।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন।

এছাড়া আরো বক্তব্য রাখেন ভেড়ামারা পৌরসভার মেয়র ও জাতীয় যুব জোটের কেন্দ্রীয় নেতা জনাব আনোয়ারুল কবির টুটুল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহামুদ ঝন্টু, সাধারণ সম্পাদক আবু হেনা কামাল মোঃ মোস্তফা বকুল প্রমুখ।

বক্তারা যথাসময়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাজার সিন্ডিকেট দমন করে অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার দাবি জানান।

এছাড়া দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অংশ হিসাবে সন্ধ্যায় ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।


কুষ্টিয়া ভেড়ামারায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here