বাউফলে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
287

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

২৭ বছর ধরে দেশব্যাপী উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে আসছে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।

এরই ধারাবাহিকতায় রবিবার (৫ নভেম্বর) সকালে বাউফল উপজেলা জামে মসজিদে ২৭তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করেন বাউফল উপজেলা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন।

প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, ‘হুফফাজুল কুরআন ফাউন্ডেশনে’র বাউফল শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন। ফাউন্ডেশনটির সহ-সভাপতি বাউফল মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ আনিসুর রহমান কর্তৃক প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মূলতঃ ‘হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’ হাফেজদের কল্যাণে একটি কুরআনি সংগঠন। এ সংগঠনের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতাসহ আরও কয়েকটি কার্যক্রম হলো-উচ্চতর হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স, হিফজ শিক্ষাবোর্ড, আদর্শ হিফজ মাদ্রাসা পরিচালনা।


বাউফলে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here