সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী আটক

0
114

পটুয়াখালী জেলা প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গাজীপুরের, টঙ্গী এলাকা থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি টিম (র‌্যাব)।

আজ রোববার (৫ নভেম্বর) সকালে র‍্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো খুদে বার্তায় এ খবর জানানো হয়।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে প্রধান বিচারপতি বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে আটক করা হয়েছে বলে জানা যায়। র‍্যাব বলেছে, তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় আত্মগোপনে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে। আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী -১ আসন থেকে ২০০১ সালে সাংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আলতাফ হোসেন চৌধুরী বিমানবাহিনীর প্রধান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here