কক্সবাজারে প্রথম বারের মতো দেখা মিলল ট্রেন।

0
102

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন এখন দৃশ্যমান বহুদিনের স্বপ্ন পুরণ হচ্ছে কক্সবাজার বাসীর। রেলপথের নির্মাণকাজ পরিদর্শন ও কোন ত্রুটি আছে কিনা তা দেখতে প্রথমবারের মতো আজ রবিবার ৫ নভেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে যাচ্ছে ট্রেন।

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারে আসা এই ট্রেন রোববার সকাল ৯ টায় আটটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনটি চট্টগ্রাম ত্যাগ করে। ট্রেনটির সাথে রয়েছেন রেলের পরিদর্শন অধিদপ্তরসহ প্রায় ২০০ জন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী

দোহাজারী কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক সুবক্তগীন বলেন, যাত্রায় তারা নির্মাণাধীন দোহাজারী কক্সবাজার রেল লাইনের বিভিন্ন স্টেশন পরিদর্শন করবেন, এবং নবনির্মিত রেলপথের যে ব্রিজগুলো রয়েছে সে ব্রিজগুলোতে দাঁড়াবেন এবং তা পর্যবেক্ষণ করবেন রেল লাইন ঠিক আছে কিনা এবং চলতে পারবে কিনা তা যাচাই-বাছাই করবেন এই টিম।

কক্সবাজারে স্বপ্নের এই আইকনিক রেলওয়ে স্টেশন ১১ নভেম্বর শুভ উদ্ভোদন করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ডিসেম্বরে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারে নিয়মিত চলাচল করবে এই ট্রেনটি।

পাশাপাশি কক্সবাজার বাসি তাদের স্বপ্নের রেলওয়ে স্টেশন পেয়ে এবং তাদের স্বপ্ন পূরণ হওয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কক্সবাজারবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


কক্সবাজারে প্রথম বারের মতো দেখা মিলল ট্রেন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here