কলাপাড়া সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা বিভিন্ন মহলে নিন্দা

0
224

মোঃ মুছা শরীফ,কলাপারা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম এর সম্পাদক ও প্রকাশক এস.এম আলমগীর হোসেন (৪০) সন্ত্রাসী হামলার শিকার হন।

৫ নভেম্বর ২০২৩ রোজ রবিবার সাংবাদিক আলমগীর হোসেন বাসা থেকে বাজারে যাবার পথে পৌর শহরের নাচনাপাড়া কালি মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক আলমগীর হোসেন জানান বঙ্গবন্ধু কলোনীর বাসিন্দা মো.রাজীব রাঢ়ী বিভিন্ন সময় নেশা করে তার পরিবারের সদস্যদের উপর প্রায়ই নির্যাতন চালাত এর প্রতিবাদ করায় সে আমার উপর চড়াও হয় এর রেশ ধরে ঘটনার সময় আমার চলন্ত মোটর বাইক থামিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী রাস্তার পাশ থেকে ইট উঠিয়ে এলোপাথাড়ি হামলা করে এসময় স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম জানান এস.এম আলমগীরের উপর হামলা নিন্দনীয় তিনি এ ঘটনার বিচার দাবী করেছেন।

সাংবাদিক শিহাব পারভেজ মিঠু বলেন কেউ অন্যায় করলে আইন আদালত আছে গায়ে হাত দেয়ার অধিকার কারোর নেই তিনি এর তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক উত্তম কুমার হাওলাদার জানান এ হামলা অনাকাঙ্ক্ষিত হামলার দোষীদের গ্রেপ্তার করা হোক।

এ ব্যাপারে অভিযুক্ত রাজিব এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


কলাপাড়া সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা বিভিন্ন মহলে নিন্দা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here