ছোট বাচ্চাদের হাতে ব্যাটারি চালিত গাড়ি হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনা।

0
68

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

যে বয়সে ছেলেদের স্কুলে থাকার কথা সে বয়সে ছেলেদের হাতে ব্যাটারি চালিত অটোরিকশা, মিনি টমটম, টমটম। নিজের জীবনের ঝুঁকি নিয়ে চালাচ্ছে সে ব্যাটারি চালিত গাড়ি।

এই ছোট বাচ্চাদের হাতে ব্যাটারি চালিত গাড়ি হওয়ায় বঞ্চিত হচ্ছে স্কুল মাদ্রাসা থেকে। নিজের জীবনের ঝুঁকি নেওয়ার পাশাপাশি ঝুঁকি বাড়তেছে যাত্রীদের।

আজ সকাল ৮.০০ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার ০১ নং সদর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড বিছামারায় ফায়ার সার্ভিসের সংরক্ষিত জয়গায় ব্যাটারি চালিত মিনি টমটম সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনায় একটি ছোট বাচ্চা সহ দুইজন মহিলা আহত হয়।এই দুর্ঘটনায় জনিত গাড়ির ড্রাইভার ছোট বাচ্চা হওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

অন্য দিকে ছোট বাচ্চাদের জীবন ঝুঁকি নিয়ে রাস্তাতে নামিয়ে দেওয়ায় অভিভাবকদের কাছে জানতে চাইলে বিভিন্ন ধরনের পারিবারিক অভাবের কথা জানায়।

যাত্রীদের কাছে জানতে চাইলে যাত্রীরা জানান কিছু দিন আগে নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আবছার ইমন ১৮ বছরের কোনো ছেলে এবং লাইসেন্স বিহীন যাতে গাড়ি চালাতে নাপারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেন। কিন্তু সে ব্যবস্থা এখনো কার্যকর না করায় ১৮ বছরের ছেলেরা গাড়ি চালাচ্ছে। এবং প্রতিনিয়ত বাড়ছে ড্রাইভার সহ যাত্রীর ঝুঁকি। এবং যাত্রীরা আরো জানান যতা তাড়াতাড়ি সম্ভব ১৮ বছরের নিচে ছেলেরা যাতে গাড়ি চালাতে না পারে সে ব্যবস্থা কার্যকর করলে এই সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করেন।


ছোট বাচ্চাদের হাতে ব্যাটারি চালিত গাড়ি হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here