
মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ধান ক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ
বুধবার(৮ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ২ নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর মরিচা গ্রামের ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন, কৃষ্ণপুর মরিচা গ্রামের সাগর মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম (২৩)।
ঈরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, সকাল ১০ টার দিকে গরুর ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজার জন্য ধানের মাঠে গিয়ে দেখে স্যাতস্যাতে কাদা যুক্ত জায়গায় মরদেহ পড়ে আছে পরে পুলিশকে খবর দেয়।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ ঘঁটনার সত্যতা স্বীকার করে জানায়,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।













