লোহাগড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি সন্ত্রাসীদের হামলার শিকার কোচিং মাষ্টার

0
95

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মোল্লার মাঠে ফুটবল খেলা কে কেন্দ্র করে বিএনপি সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হয়েছে লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের মৃত্যু নুর মোহাম্মদ খান এর ছেলে কোচিং মাষ্টার মোঃ নাইস খান (৩৫) ও একই গ্ৰামের আব্দুর রহমান এর ছেলে রিফাত (১৮) সহ আরো অনেকে।

অদ্য ১০ নভেম্বর ২০২৩ তারিখ শুক্রবার বিকাল ৫ টার দিকে লোহাগড়া পৌরসভার মোল্লার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র মোঃ নাইস খান ও রিফাত কে

বিএনপি সন্ত্রাসী মিন্টু,রাকিব,হিরোক, হৃদয়, মামুন সহ আরো ১৫/২০ জনের একটি সঙ্গবদ্ধ চক্র লোহার রড, হাতুড়ি, কাঠের বাটাম ও ইট দিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে এনে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় মিন্টু তার সন্ত্রাসী বাহিনীদের নিয়ে লোহাগড়া উপজেলার বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা ও সন্ত্রাসী কার্যক্রম করে নিরীহ মানুষদের জান মালের ক্ষয়ক্ষতি সাধন করে আসছে।

উক্ত বিষয় নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে কে বা কাহারা কিছু লোকের উপর হামলা চালিয়েছে আমি শুনেছি অভিযোগ বা মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


লোহাগড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি সন্ত্রাসীদের হামলার শিকার কোচিং মাষ্টার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here