যশোরের অভয়নগরে নৌকা বাইচ উপলক্ষে সংবাদ সম্মেলন

0
114

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি

যশোরের শিল্পশহর নওয়াপাড়া পৌর সভার উদ্যোগে নৌকা বাইচ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গত কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় নওয়াপাড়া পৌর সভার সভা কক্ষে এ সংবাদ সম্মেলন হয়। নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে,দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বাসীর সহযোগিতায় আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা সর্বস্তরের জনগণের সহযোগীতায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ সম্পন্ন করার লক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় নওয়াপাড়া পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা থান্ডার কামরুজ্জামান, নওয়াপাড়া পৌর সভার প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্লা, কাউন্সিলর মো. সালাম বিশ্বাস, বিপুল শেখ, তালিম হোসেন, জাহাঙ্গীর বিশ্বাস, তানভীর হোসেন তানু, রোকেয়া বেগম, শিরিনা খাতুন, নৌকা বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুর জব্বার, মোর্শেদ গাজী, ভীম চন্দ্র দে, মিঠুন দত্ত, রাব্বি তরফদার সহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত সকলকে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় নওয়াপাড়ার ভৈরব নদীতে নৌকা বাইচ অনুষ্ঠানে উপস্থিত হবার আহব্বান জানান।


যশোরের অভয়নগরে নৌকা বাইচ উপলক্ষে সংবাদ সম্মেলন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here