নরসিংদীর-০২ পলাশ আসনে মনোনয়ন কিনলেন তাহমিনা আক্তার লাইলী

0
219

শাহানাজ ইসলাম পুতুল

৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২০০, পলাশ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম কিনলেন তাহমিনা আক্তার লাইলী।

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার সুপরিচিত কর্মী, আওয়ামী লীগের একনিষ্ঠ নেত্রী, নারী নেত্রীর অহংকার, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা নরসিংদী জেলার চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী।

তিনি জানান, আমি দীর্ঘ ৩৫ বছর যাবৎ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হয়ে নারী ক্ষমতায়ন ও নারীর উন্নয়ন এবং নরসিংদীর পলাশ- ০২ আসনে সাধারণ মানুষের পাশে থেকে সেবা করে আসছি। সেই সেবার ধারাবাহিকতা রক্ষা করতে আমি একজন জনপ্রতিনিধি হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তৃণমূল মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে নৌকার মনোনয়ন প্রত্যাশী। আশা করি আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে পলাশবাসী’কে সেবা করার সুযোগ করে দিবেন।


নরসিংদীর-০২ পলাশ আসনে মনোনয়ন কিনলেন তাহমিনা আক্তার লাইলী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here