
মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা
মানুষ পৃথিবীতে সামাজিক জীব। এখানেই শেষ কথা নয়। পৃথিবীর প্রতিটা মানুষ জন্ম থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পযর্ন্ত কোনো না কোনো কাজ অথবা কর্ম তাকে করতে হয়। সেটা কঠোর পরিশ্রম বা হালকা কাজ। এভাবেই প্রত্যেকটা মানব মানবীর জীবন অতিবাহিত হতে থাকে।
এখানে কেউ জিতে যায়, কেউ হেরে যায়, কেউ কঠিন থেকে কঠিন কষ্টে জীবন কাটায়। সবচেয়ে বড় কথা হলো বিশেষ করে আমাদের সমাজে কিছু মানুষের জীবন জীবিকা আরো কঠিন।
এখানে ধন সম্পদ টাকা পয়সা যাদের আছে খুব বেশি আছে। আর যার নেই তার আসলেই কিছু নেই। এই যে রাষ্ট্র তন্ত্রের ব্যবধানে এরকম হয়ে গেল। এই বিষয়টি অনেকেই ভেবে অবাক।
আমার কথা হলো আপনার যা আছে তা নিয়েই যদি আপনি খুশি থাকতে পারেন। তাহলেই আপনি সুখী। এর মধ্যে আপনার নিজ কর্ম করে যান দেখবেন আপনি বড় হতে সময় লাগবে না।
তবে কোনো অভিমান থেকে বা অলসতা করে যদি আপনি কর্ম করাটা বন্ধ করে দিন। তাহলে আপনি নিশ্চিত হেরে যাবেন। কারণ এই সমাজ কখনও কারো ব্যর্থতার দায়ভার নিতে নারাজ।তবে আপনি সফল হলে তখন আপনাকে স্যালুট করার লোকের অভাব হবে না।। তাই আপনার জীবন যুদ্ধটা কখনই থামিয়ে দিবেন না।
আপনি থেমে গেলেন মানে হেরে গেলেন।আর লক্ষ উদ্দেশ্য ঠিক রেখে ধৈর্য ধরে এগিয়ে গেলে কোন সময় হয়তো সফলতার স্বর্ণ শিখরে পৌছে যাবেন। সময়কে মূল্যদেন আর কাজকে ভাল বাসুন তাহলে সময়ের ব্যবধানে সফলতার দ্বার প্রান্তে চলে যাবেন। সফলতা কোন নিদির্ষ্ট সময়ে বা বয়সে আসে না। এজন্য সময়কে গুরুত্ব দিয়ে কাজে লেগে থাকতে হবে।
জীবন যুদ্ধ হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ ইবাদত ও শ্রেষ্ঠ বন্দেগী। এই জীবন যুদ্ধটা যারা যত নিখুঁত ভাবে যত্ন করে করবে। তার জীবন তত উন্নত ও সমৃদ্ধ হবে।
অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাজনীতি বিশেষজ্ঞ












