আশাশুনির বিভিন্নস্থানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নৌকা প্রতীকে মনোনীত ডাঃ রুহুল হক

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

৫ম বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে নিজ নির্বাচনী এলাকা আশাশুনি উপজেলার বিভিন্নস্থানে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। মঙ্গলবার সন্ধ্যায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এসময় ঐ স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

পরে বুধহাটা বাজারে করিম সুপার মার্কেটে ফুলেল শুভেচ্ছা শেষে পথসভার আয়োজন করা হয়। সভা শেষে অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি নেতাকর্মীদের সাথে নিয়ে গুনাকরকাটি দরবার শরীফে গমন করেন এবং পীর কেবলার রওজা শরীফ জিয়ারত করেন। এরপর গুনাকরকাটি বাজারে তাকে ফুলেল শুভেচ্ছা শেষে পথ সভায় বক্তব্য রাখেন তিনি। পৃথক পৃথক স্থানে এমপি পুত্র ইঞ্জিনিয়ার জিয়াউল হক সুমন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, এসএম শাহ নেওয়াজ ডালিম, মাহবুবুল হক ডাবলু, এসএম ওমর ছাকী ফেরদৌস পলাশ, প্রভাষক দিপংকর বাছাড় দিপু, শেখ মিরাজ আলী, চম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা পরিষদ সদস্য ডাঃ আব্দুল হাকিম সানা, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, আলমগীর আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হুমায়ূন কবীর সুমন, বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম আখতারুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা এসএম সাহেব আলী, মনিরুজ্জামান বিপুল, তাঁতী লীগের সভাপতি হুমায়ূন কবির রাসেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আশাশুনির বিভিন্নস্থানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নৌকা প্রতীকে মনোনীত ডাঃ রুহুল হক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles