আশাশুনিতে বুদ্ধিজীবি ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস পালনে লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, এসআই মুহিতুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, ভেটেরিনারী সার্জন ডাঃ তরিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আরডিও আবু বিল্লাাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার আঃ রকিব, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবুল কালাম মোড়ল, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল-ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। সভায় বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতাযোগিতা ও আলোক সজ্জা, ১৬ ডিসেম্বর স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, ছাত্রছাত্রীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ দোয়া ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন, মহিলাদের ক্রীড়া ও আলোচনা সভা, ইউএনও একাদশ ও শিক্ষক-বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিক (শিক্ষক) দের প্রীতি ক্রিকেট প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস উপলক্ষে বিজয় র‌্যালী, পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভার সিদ্ধান্ত নেওয়া হয়।


আশাশুনিতে বুদ্ধিজীবি ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles