আমি পূনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে লালমোহন তজুমদ্দিনকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলব-এমপি শাওন

0
50

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমি পূনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে লালমোহন-তজুমদ্দিনকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলব। তিনি আরো বলেন এ অঞ্চল থেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাসসহ সকল ধরনের অপরাধ চিরতরে বন্ধ করে দিব। আজ বুধবার লালমোহন তজুমদ্দিন এর সর্বস্তরের নাগরিক কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

চতুর্থ বারের মতো দলীয় মনোনয়ন হাতে পেয়ে মঙ্গলবার ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

বুধবার সকালে লালমোহনের নাজিরপুর লঞ্চঘাটে এসে পৌছেন নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় নেতাকর্মীরা মিছিলে মিছিলে মূখরিত করে তোলে লালমোহন পৌর শহর ও নাজিরপুর বাজার।

নূরুন্নবী চৌধুরী শাওনকে উষ্ণ শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ, মহিলালীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষ ভীর জমায়।

নাজিরপুর লঞ্চঘাট থেকে লালমোহন বাজার পর্যন্ত কানায় কানায় ছিল মানুষের ঢল।

লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাদ্যযন্ত্র নিয়ে মিছিল আসতে থাকে লালমোহন পৌর শহরে।

এসময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, কালমা ইউনিয়ন এর চেয়ারম্যান আক্তার হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।


আমি পূনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে লালমোহন তজুমদ্দিনকে উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তুলব-এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here