এমপি মহিবুর রহমান মহিব কলাপাড়া আগমন উপলক্ষে হাজারো জনতার ভিড়

0
105

মোঃ মুছা শরীফ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী ৪ কলাপাড়া উপজেলার আ. লীগের মনোনীত এমপি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় হাজারো জনতার উপস্থিত ছিলো।

২৮ নভেম্বর ২০২৩ইং রোজ মঙ্গলবার আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব ঢাকা থেকে তার নির্বাচনীয় এলাকা কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন এসময় তার নির্বাচনীয় এলাকার রাঙ্গাবালী প্রোগ্রাম করেন পরে বিকাল ৪টার দিকে নৌপথে পায়রা বন্দর নৌবাহিনী ক্যাম্পে আসেন পায়রা বন্দর এরিয়ায় অপেক্ষাকৃত নেতাকর্মীরা ও হাজারো জনতা তাঁকে ফুল দিয়ে বরন করতে উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার আ. লীগের সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন তালুকদার কলাপাড়া উপজেলার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ধানখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ টিনু মৃধা চম্পাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহবুব আলম বাবুল মাস্টার ও উপজেলা ইউনিয়ন থেকে আশা বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে তাঁরা উপজেলার বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেন এবং দলীয় আ.লীগের অফিসের সামনে সংক্ষিপ্ত আলোচনা করেন। এবং তাঁরা ধন্যবাদ জানান বাংলাদেশ আ. লীগের সভাপতি ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা’কে দ্বিতীয় বারের মতো মহিবুর রহমান মহিব কে মনোনয়ন দেওয়ার জন্যে এবং তাঁরা শপথ বাক্য পাঠ করেন সবাই মিলে ঐক্য বদ্ধ হয়ে নৌকা মার্কায় জন্য কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।


এমপি মহিবুর রহমান মহিব কলাপাড়া আগমন উপলক্ষে হাজারো জনতার ভিড়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here