ভোলার চরফ্যাশনে মনোনয়নপত্র দাখিল করেছেন ভোলা ৪ আসনে নৌকা মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব

0
62

মোঃ রাছেল হাওলাদার,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি সহযোগীতায় মোঃ আকতার হোসেন,চরফ্যাশন পৌরসভা প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে মনোনয়নপত্র দাখিল করেছেন ভোলা ৪ আসনে নৌকা মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভোলা ৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই, তার হাতেই বাংলাদেশ এখন উন্নত সিমিদ্ধ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি আমার প্রতি আস্থা বিশ্বাস রেখে ২০০১ থেকে পর পর পাঁচবার আমাকে নৌকার মাঝি হিসাবে চরফ্যাশন ও মনপুরার কাজ করার জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। চরফ্যাশন ও মনপুরা ছিল একটি অবহেলিত অনুন্নত এলাকা। চরফ্যাশন ও মনপুরা কে গত ১৫ বছর বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত উপজেলা হিসেবে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গড়েছি।আমি বিশ্বাস করি, চরফ্যাশনের মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবে। চরফ্যাশন ও মনপুরার মানুষ আমাকে ভালবাসে যেভাবে আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছে।

আমরা বিগত সময়ের মতো আমরা আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো।এবং চরফ্যাশন কে আমরা আরো অনেক উন্নত, উন্নয়নের গতিকে আমরা আরো ত্বরান্বিত করব। এবং জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করবই করবো আমরা ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার ৩০ শে নভেম্বর দুপুরে চরফ্যাশন রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন, এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম ভিপি, মনপুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র, জনাব এম মোর্শেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি আবুল হাশেম মহাজন, সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।


ভোলার চরফ্যাশনে মনোনয়নপত্র দাখিল করেছেন ভোলা ৪ আসনে নৌকা মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here