
মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা
৩০ নভেম্বর ২০২৩ ইং রোজ বৃহঃবার বিকাল ৩ ঘটিকার সময় পূর্বধলা উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে পূর্বধলার নৌকার মাঝি ও কেন্দ্রীয় আওয়ীমীলীগের ৫ বারের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন মনোনয়ন পত্র দাখিল করেন।
মনোনয়ন পত্র দাখিল এর সময় উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এরশাদ হোসেন মালু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ বাবু আহমেদ রাজ্জাক সরকার, মোতাহার হোসেন বকুল যুগ্মসাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, আবুল কালাম তালুকদার, বিশিষ্ট ঠিকাদার সাইফুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক বিশকাকুনী ইউনিয়ন আওয়ামীলীগ, আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক বিশকাকুনী ইউনিয়ন আওয়ীমীলীগ, উপস্থিত ছিলেন আহমদ হোসেনের একান্ত সহকারী কর্মকর্তা আল আমিন, মুকুল কায়সার আকন্দ, আকাইদ ইসলাম, রেজুয়ান মাসুদ সহ প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগ সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিল।











