নরসিংদীর পলাশ উপজেলায় এক ভুয়া এমবি.বিএস চিকিৎসক আটক।

0
79

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর পলাশ উপজেলায় লুৎফর রহমান নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার ( ৯ জানুয়ারি) দুপুরে উপজেলা বিএডিসি বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

গ্রেফতারকৃত লুৎফর রহমান নরসিংদীর রায়পুরা উপজেলার নজরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, অভিযুক্ত লুৎফর রহমান দীর্ঘদিন ধরে এমবি.বিএস নাম ব্যবহার করে চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছে। হোমিও চিকিৎসকের সাথে এমবি.বিএস চিকিৎসক ব্যবহার করে ব্যক্তিগত চেম্বার দিয়ে রোগীদের চিকিৎসাসহ অনুমোধন ছাড়া বিভিন্ন ওষুধ তৈরি ও বিক্রি করে আসছেন তিনি।

অভিযানে ওই ভুয়া চিকিৎসককে নগদ ৩০ হাজার টাকা জরিমানা সহ চেম্বারটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়া অনুমোধনহীন বিভিন্ন ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অভিযানে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাদিকুর রহমান আকন্দ।


নরসিংদীর পলাশ উপজেলায় এক ভুয়া এমবি.বিএস চিকিৎসক আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here