রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল তাজুলের মৃত্যু

0
93

নিজস্ব প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় তাজুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের মুত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার রাজেন্দ্রবাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, কর্মস্থল থেকে এক দিনের ছুটি নিয়ে নিজ বাড়ি কুড়িগ্রামে যান তাজুল। তার স্ত্রী ও এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। নিহত তাজুল কুড়িগ্রাম সদর উপজেলার গোপালের খামার এলাকার আব্দুস সালামের ছেলে । রংপুরের পীরগাছা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি এক দিনের ছুটি নিয়ে বাড়ি গিয়ে স্বজনদের সাথে দেখা করে নিজ কর্মস্থলে ফিরছিলেন।

রোববার ভোরের দিকে কুড়িগ্রাম থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে ফিরছিলেন তিনি। এ সময় সকাল ৮টার দিকে অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই মারা যান তাজুল।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে সেখান থেকে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়ছে। তবে এখন পর্যন্ত কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে বা কোন গাড়ি চাপা দিয়েছে তা এখনো জানা যায়নি।


রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল তাজুলের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here