ঝালকাঠির রাজাপুরে প্রাইভেট পড়ে বাসায় ফিরেই স্কুল ছাত্রীর আত্মহত্যা

0
68

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে রাতে প্রাইভেট পড়ে বাসায় ফিরেই ১০ম শ্রেনী পড়ুয়া ছাত্রী সুমাইয়া আক্তার মিতু (১৫) নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়ি এলাকায় আব্দুল ওয়াহেদ এর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে কি কারনে এই আত্মহত্যা সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।

সুমাইয়া আক্তার মিতু পার্শ্ববর্তী কাউখালী উপজেলার বেতকা এলাকার মো. মনিরুজ্জামানের মেয়ে ও রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনা স্থলে গিয়ে ঐ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, স্কুলের পপি ম্যাডামের বাসায় প্রাইভেট পড়ে রাতে বাসায় গিয়ে কাউকে কিছু না বলে তার নিজ কক্ষে যায় মিতু। পরিবারের লোকজন রাতের খাবারের জন্য মিতুকে ডাকতে গিয়ে তার কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি করে। এ সময় স্থানীয়রাও ছুটে আসে এবং কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙ্গে পুলিশ ঝুলন্ত অবস্থায় মিতুর লাশ উদ্ধার করে।

পপি ম্যাডাম জানায়, প্রাইভেটে মিতুর মন খারাপ দেখেছি এবং চোখ ফুলা ছিল।

রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।


ঝালকাঠির রাজাপুরে প্রাইভেট পড়ে বাসায় ফিরেই স্কুল ছাত্রীর আত্মহত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here