ঠাকুরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় ৭ জন আটক।

0
134

শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

অদ্য ০৮-১২-২০২৩ খ্রি. তারিখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ঠাকুরগাঁও জেলার ৩৪টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঠাকুরগাঁও জেলায় ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে পরীক্ষা জালিয়াতি করায় ডিজিটাল ডিভাইসসহ আসামী ১। শ্রী টঙ্কুনাথ বর্মন (৩২), পিতা পঞ্চানন চন্দ্র, সাং- বাজে বকসা , থানা- রানীশংকৈল, ঠাকুরগাঁওকে পুলিশ লাইন্স স্কুল কেন্দ্র হতে, ২। মোঃ সোহানুর রহমান (২৮), পিতা – মোঃ হুমায়ুন কবির, সাং – আলসিয়া, থানা- রানীশংকৈলকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে, ৩। মোঃ উমর ফারুক (২৯), পিতা- মোঃ আলিম উদ্দিন, সাং – পাটুয়াপাড়া, থানা – পীরগঞ্জকে ঠাকুরগাঁও কালেক্টরেট স্কুল কেন্দ্র হতে, ৪। মোঃ আনোয়ার খালেদ (২৮), পিতা – মোঃ জামান আলী, সাং – আলোক সিপি , থানা – বালিয়াডাঙ্গীকে ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্র হতে থেকে গ্রেফতার করা হয়।

এছাড়াও ০১। রোজিনা খাতুন (২৭), স্বামী- আজহারুল ইসলাম, সাং- মধুপুর থানা- রুহিয়া ও ০২। মোছাঃ হাসনা হেনা (৩০), পিতা আনিছুর রহমান, সাং – হরিনমারী, জেলা-ঠাকুরগাঁওদ্বয়কে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্র হতে এবং ০৩। মোছাঃ আর্জিনা (৩০) স্বামী- সমীরুল ইসলাম সাং- নারায়ণপুর, থানা- পীরগঞ্জগনকে আরকে স্টেট উচ্চ বিদ্যালয় হতে পূর্বে প্রস্তুতকৃত উত্তর পত্রের কপিসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে ঠাকুরগাঁও সদর থানায় মামলা রুজু করা হয়।

ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।


ঠাকুরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় ৭ জন আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here