নাইক্ষ্যংছড়িতে গর্ভবতী মহিলাদের বিনামূল্যে ডেলিভারি সেবা দেওয়ায় ইউপি সদস্য রাশেদা বেগমকে সংবর্ধনা

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

২০০৮ সাল থাকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছরে ৬০০৭টি নাবজাতক শিশু ডেলিভারি করায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত ১/২/৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য জনাবা রাশেদা বেগমের আজ রোজ বৃহস্পতিবার সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। বিকাল ৩.০০ ঘটিকায় নিজ এলাকা মজিদ ঘোনায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার জন্ম নেওয়া বিভিন্ন এলাকায় থেকে আসা নবজাতক শিশুদের সকল পরিবার সহ স্থানীয় মহিলা দল।

এতে সংবর্ধনা অনুষ্ঠানে রনজিত বড়ুয়ার সঞ্চালনায় ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আবছার ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ভূমি কমিশনার জনাব উজ্জ্বল রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যংকের মেনেজার জনাব মোহাম্মদ আলী সহ স্থানীয় বিভন্ন মহিলা দল।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠান প্রবিত্র ধর্মীয় বাণী কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। কুরআন তেলওয়াত পাঠ শেষে সম্মানিত অতিথি ও যাকে নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন জনাবা রাশেদা বেগমকে সহ পুষ্প দিয়ে বরণ করে নেন নবজাতক শিশুদের পরিবার সহ স্থানীয় বিভিন্ন মহিলা দল।

পুষ্প দিয়ে বরণ করে নেওয়ার পর স্থানীয় কয়েকটি মহিলা দল জনাবা রাশেদা বেগমকে হাতের আঙুলে স্বর্নের আন্টি পড়িয়ে দিয়ে এবং সাথে সাথে বিভিন্ন উপহার ও ক্রেস্ট প্রদান করেন।

ইউপি সদস্য জনাবা রাশেদা বেগমের বক্তব্যে বলেন দীর্ঘ ১৫ বছর দরে গর্ভবতী মহিলাদের ডেলিভারির সেবা দিয়ে আসছেন। ধনী ও গরীব এবং ধর্ম,বর্ণ কোনো ভেদাভেদ করেন না। যখন ফোন আসে মোবাইলে রাত, দিন, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে চলে যেতেন গর্ভবতী মহিলাদের ডেলিভারি সেবা দিতে।

বক্তব্যে আরো বলেন গর্ভবতী মহিলাদের ডেলিভারি সেবার পাশাপাশি ইউপি সদস্য হয়ে জনসাধারণ লোকজনকে সেবা দিতে পেরে আরো গর্বিত।

অন্য দিকে স্থানীয় মহিলারা বক্তব্যে বলেন জনাবা রাশেদা বেগমকে পেয়ে আমরা ধন্য। তিনি গর্ভবতী মহিলাদের ডেলিভারি সেবার পাশাপাশি মহিলা ইউপি সদস্য হিসেবে পেয়ে এবং জনসাধারণ লোকজনকে আরো সেবা দিতে পারায় আনন্দিত।


নাইক্ষ্যংছড়িতে গর্ভবতী মহিলাদের বিনামূল্যে ডেলিভারি সেবা দেওয়ায় ইউপি সদস্য রাশেদা বেগমকে সংবর্ধনা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles