বরগুনার আমতলীতে বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান

0
135

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীর এফএইচ এসোসিয়েশন চাওড়া কমিউনিটির উদ্যোগে এবং এফএইচ এসোসিয়েশন আমতলী এরিয়া প্রোগ্রাম এর সহযোগিতায় শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে এফএইচ এসোসিয়েশন এর রেজিস্ট্রার শিশুদের নিয়ে এক বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ হাসিনা সরকারি স্কুল ও কলেজের অধ্যক্ষ ড. শান্তি রঞ্জন সরকার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাওড়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘটখালী কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যাল্যয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, গৌতম চন্দ্র দাস। শেখ হাসিনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কর্মকর্তা ও এফ এইচ এসোসিয়েশন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শামসুননাহার লাভলী, কমিউনিটি টিম লিডার, এফ এইচ এসোসিয়েশন, চাওড়া কমিউনিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ২৬৩জন শিশুদের মাঝে শিক্ষা উপকরণ খাতা বিতরন করা হয়। পরিশেষে শিশুদের চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা র মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


বরগুনার আমতলীতে বার্ষিক শিক্ষা সমাপনী অনুষ্ঠান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here