
মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম কে ৪র্থ বারের মত নির্বাচিত করতে শলুয়া ইউনিয়নের, শলুয়া ৫ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, ৫৭ রাজশাহী-৬ আসনে, ইউপি সদস্য ও সহ-সভাপতি মোকলেসুর রহমান বাচ্চুর দিক নির্দেশনায় এবং শলুয়া ৫ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ বাদশা আলী সাধারণ সম্পাদক শ্রী সুজন কুমার ঘোষ তার নিজ গ্রাম শলুয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করেন। শলুয়া গ্রামের সর্বস্থরের জনগণ অংশগ্রহণ করেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, আরও বক্তব্য রাখেন শলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অধ্যক্ষ মোঃ ওয়াহেদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রুহুল আমিন সরকার, সহ-সভাপতি অসিত কুমার ঘোষ,, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (শিক্ষক), আবু মিল্লাত দুলু (উপাধ্যক্ষ) মোঃ রেজাউল করিম (প্রভাষক) যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহমেদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাবেদুল ইসলাম, ইউপি সদস্য পিয়ারী বেগম ও রিনা বেগম, চারঘাট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হুমায়ূন কবির, চারঘাট উপজেলা যুবলীগের সদস্য মোঃ মাসুম রহমান, বকুল কুমার ঘোষ, এ কে এম ফয়সাল সরকার রিচার্ড, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আবু সাইদ টগর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাহিন আলী সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরীফ, ইউনিয়ন আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোঃ বুলবুল আহমেদ (শিক্ষক), ইউনিয়ন বাস্তহারা লীগের সভাপতি ফারুক হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ শুভো, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান শান্ত, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শোয়েব আলী, সাধারণ সম্পাদক মধু আলম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মান্না ইসলাম, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ তন্ময়। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতা মোঃ শামীম হোসেন (শিক্ষক)।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলমের সাথে এই আসনের জনগণের আত্মার সম্পর্ক ছিলো। সাধারণ মানুষের ভালবাসার জন্য এই অঞ্চলের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলমের। জনগণের কাছে তিনি সবসময়ই সাদামাটা হাস্যউজ্জল মানুষ হিসেবেই পরিচিত। শলুয়া ইউনিয়নের মানুষের প্রাণের দাবী ছিলো নৌকায় ভোট দেওয়া। আর তাদের প্রথম পছন্দ ছিল আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনাকে আবার পুনরায় নির্বাচিত করতে এই আসন আওয়ামী লীগকে উপহার দিতে চান এই অঞ্চলের মানুষ। জনগণের আশা চারঘাট-বাঘায় বিপুল ভোটে নৌকার জয় দেখাবে তারা। আর সেই লক্ষ্যে কাজ করছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।












