পোলিও খেতে গিয়ে সড়কেই ঝরলো শিশু রাইসার প্রাণ

0
118

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে পোলিও টিকা খেতে গিয়ে অটোরিক্সার ধাক্কায় রাইসা মনি নামের ০৫ বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়ার ছাতিনচূড়া গ্রামের রাজু মন্ডলের মেয়ে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় শিশুটির নানাবাড়ি ঘোড়াঘাট পৌরসভার বড়গলিতে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃতের পরিবার জানান, রাইসা তার নানার বাড়ি থেকে পোলিও টিকা খাওয়ার জন্য পাশের একটি অস্থায়ী ক্যাম্পে যাচ্ছিল। এ সময় তার অপর এক খেলার সঙ্গীসহ রাস্তা পাড়াপারের সময় ১টি অটোরিক্সা তাকে চাপা দেয়। এ ঘটনার পরপরই খবর পেয়ে নানা ফারুক রক্তাক্ত অবস্থায় শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ ফারহান বলেন, পরীক্ষা-নিরীক্ষা করার পর ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।

অপরদিকে স্থানীয় লোকজন অটোরিক্সাটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত চালকের কোন পরিচয় পাওয়া যায়নি।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, নিহত রাইসা মনিকে তার পিতা মাতার কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়াও অটোরিক্সার ব্যাপারে অনুসন্ধান পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


পোলিও খেতে গিয়ে সড়কেই ঝরলো শিশু রাইসার প্রাণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here