দেবহাটায় নৌকায় ভোট চেয়ে চেয়ারম্যান আছাদুল হকের পথসভা

0
62

এ বি সিদ্দিক,স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা

দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে সরকারের চলমান উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকায় ভোট চেয়ে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

বুধবার বিকালে ইউনিয়নের শশাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ পথসভায় প্রধান অতিথি কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আছাদুল হক বলেন, দেশের উন্নয়ন দূর্বার গতিতে এগিয়ে চলেছে। আওয়ামীলীগ সরকার আজ সব ক্ষেত্রে বিজয় অর্জন করেছে। শত বাঁধা পেরিয়ে শেখ হাসিনা সরকার পদ্মা সেতু নির্মান করে বিশ্ব দরবারে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। মেট্রোরেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলি বঙ্গবন্ধু টানেল, ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। ঘরে ঘরে বিদ্যুৎ, ভূমিহীনদের জমিসহ ঘর, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ববতী ভাতা, শিশু ভাতা, শিক্ষা বৃত্তিসহ অসংখ্য ভাতা চালু করেছেন। এছাড়া রেশন কার্ড, টিসিবি কার্ড, ভিজিডি কার্ডের মাধ্যমে গরীব, অসহায় মানুষের মুখে খাদ্য তুলে দিয়েছেন। তাই দেশের উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে উন্নয়নের সরকার শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিতে তিনি সকলকে আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন জেলা আইনবিষয়ক সম্পাদক ওসমান গনী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, ক্রীয়াবিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুর ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাগফুর রহমান, সাধারণ সম্পাদক বিকাশ সরকার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


দেবহাটায় নৌকায় ভোট চেয়ে চেয়ারম্যান আছাদুল হকের পথসভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here