পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে এম এইচ শিহাবের দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

0
241

পটুয়াখালী জেলা প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে জুম মিটিং এর মাধ্যমে বিশিষ্ট কলম সৈনিক সাংবাদিক হানজালা শিহাবের দোয়া ও স্মৃতি চারণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মরহুমের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সেখানে তাঁর অসূম সাহসিকতা, অদম্য সাহস,কর্মের প্রতি গভীর মনোযোগ, একনিষ্ঠতা এবং আখেরাত মুখী জীবন যাপনের কথা তুলে ধরেন বক্তারা। তাঁর সাংবাদিককতায় ছিলো একটি মুন্সিয়ানা সেটাও ওঠে আসে তাদের আলোচনার মাধ্যমে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে একথা বলেন- সাংবাদিক হানজালাল শিহাব জীবনের ঝুঁকি নিয়ে দেশ, মানবতা ও মুক্তিকামী মানুষের জন্য বস্তু নিষ্ঠু সংবাদ পরিবেশন করেছেন। সত্য প্রকাশে তিনি ছিলেন অবিচল। তাঁর সারা জীবনের স্বপ্ন ছিলো কল্যাণমূখীরাষ্ট্র বিনির্মান করা।

প্রধান আলোচক ছিলেন, শিক্ষাবিদ অধ্যাপক শাহ আলম। তিনি তার বক্তব্যে মানুষের দৈনন্দিন জীবনে ইসলামের গুরুত্ব তুলে ধরেন এবং হানজালা শিহাব ভালো কাজ গুলোর কথা উল্লেখ করেন ও তার রুহের মাগফেরাত কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, সাংবাদিক আমিরুল মোমিনীন মানিক, কামরুজ্জামান বাবলু, বিশিষ্ট আইনজীবী অ্যাড. নাজমুল আহসান, ইসলামী চিন্তাবিদ মো: মোশাররফ হোসেন হাওলাদার, সংগঠক ও শিক্ষাবিদ এস, এম রুহুল আমীন, যুবনেতা মনিরুল ইসলাম লিটন, মো. মাহাদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অ্যাড আব্দুল রাজ্জাক, আব্দুল হালিম, অ্যাড. মজিবুর রহমান টোটন, মো. মাহমুদুল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী অ্যাড. মুজাহিদুল ইসলাম সাহিন, সাংবাদিক গোলাম কিবরিয়া, হাফেজ জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা মো. মাহমুদ হোসাইন, শিক্ষাবিদ নজরুল ইসলাম সোহাগ, ছাত্রনেতা তাইমিয়া বিন হারুন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্মৃতি চারণ করেন মাস্টার মো: মুজ্জাম্মেল হোসেন, শিক্ষা নিবেশ আইনজীবী মো: সাইদুর রহমান। পরিবারের পক্ষে কথাবলেন সাংবাদিক হানজালা শিহাবের সহধর্মিণী মোসা: সাজেদা আক্তার মনি।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ সভাপতি এম. রফিকুল ইসলাম বাশার। এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক ও সাবেক ছাত্র নেতা আবদুল্লাহ আল নাহিয়ান। সভায় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও পরিবারের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন।


পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে এম এইচ শিহাবের দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here