
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার জেলার আওতাধীন উখিয়া উপজেলায় পালিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সকাল থেকে উখিয়ায় হাজারোও মানুষের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের স্মরণে বিজয় দিবস পালন করেছে।
ভোরবেলায় থেকে উখিয়া উপজেলার বিভিন্ন স্তরের মানুষে পালন করেছে মহান বিজয় দিবস। উখিয়া উপজেলা প্রশাসন, উখিয়া উপজেলা আওয়ামীলীগ, উখিয়া উপজেলা যুবলীগ, উখিয়া উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে এবং বিভিন্ন মাধ্যমে পালিত হয়েছে। সকালে উখিয়া উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীরাও স্কাউট সহ বিভিন্ন মাধ্যমে পালন করেছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।
এই সময় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার, প্রশাসন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, যুবলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সেইসাথে উখিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়করা উপস্থিত থেকে শহীদদের স্মরণে বিভিন্ন মাধ্যমে পালন করেছেন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।













