দুমকীতে ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেফতার

0
169

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

দুমকিতে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন সরদার (৩৭) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে দুমকী থানা পুলিশ।

সুত্র জানায়, সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনায় নিয়োজিত অফিসার এসআই(নিঃ)মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ দুমকি থানাধীন ঝাটরা এলাকার খান বাড়ির রোডের মকবুল হোসেন এর বাড়ির দক্ষিন পাশে পাকা রাস্তার উপর হইতে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মামুন সরদার (৩৭) পিতা-মোঃ হাবিব সরদার, সাং-ঝাটরা, থানা-দুমকি, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, আসামীর বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-০৮, তারিখ ১৮/১২/২৩ তিনি আরো জানান, আসামী মামুন সরদার এর বিরুদ্ধে দুমকি থানায় আরও ১টি মাদক মামলা রয়েছে।


দুমকীতে ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here