জাতির পিতা পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন।

এম এইচ আরিফ ভূইয়া,তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি:

ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম সব ক্ষেত্রেই তিনি নেতৃত্ব দিয়েছেন। আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশে^র বুকে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তজুমদ্দিন ও লালমোহনের নদী ভাঙ্গন রোধে ইতিমধ্যে আরো ১ হাজার ৯শ ৫০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে বারবার দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়।
১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এক অনুষ্ঠানে নূরুন্নবী চৌধূরী শাওন এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এমপি শাওন আরো বলেন, করাচির কারাগারে বন্দি থাকা কালীন বঙ্গবন্ধুকে বারবার হত্যা করতে চেয়েছিলো পাকিস্তানের সামরিক সরকার। কারাগার হতে মুক্তি পেয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারী যখন দেশে ফেরেন, সারা পৃথিবীর মানুষ তখন এই সময়টির জন্য অপেক্ষা করছিলো। বঙ্গবন্ধু দেশে ফেরার মধ্যে দিয়েই বাঙ্গালী জাতীর স্বাধীনতার পূর্ণতা আসে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরবর্তী সময়ে দেশকে মেধা শূন্য করতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে তজুমদ্দিন ডিগ্রী কলেজ মাঠে আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া,  শহিদুল্যাহ কিরন, মেহেদী হাসান মিশু, রাসেল মিয়া অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন প্রমূখ।


জাতির পিতা পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালি জাতির মুক্তির জন্য দীর্ঘ ২৪ বছর সংগ্রাম করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles